ভোরের আলো চোখে এসে পড়ে
যাপন করি নিজেরই আলাপন।
নিজেকে কখনও অপদার্থ ভাবিনি
উদাসীন ভাবিনি! উদ্বাস্তু করিনি!
তুমি ভেবেছো নাকি আমি আত্মমগ্ন?
আমি শিথিল মিথ্যাচারে...
আমি তাণ্ডব করি তোমার সাফল্যে!
মনে হয়েছে বুঝি...
আমি তোমার মস্তিষ্ক স্নায়ুকে সম্মোহিত করি!
তবে শোনো, আমি কেবলই স্বপ্নবাসিনী
চিরাচরিত উপেক্ষিত অন্তঃপুরে।
তোমারই পরিচয়ের পরিব্রাজক রূপে...
মোহ মায়া ব্যতিরেকে উৎসব করি খালি,
অগোছালো চুলে।।

No comments:
Post a Comment