Saturday, August 14, 2021
Vande Mataram Dance... Nilanjana Sarkar
Sunday, August 1, 2021
'বৃষ্টি তোমাকে দিলাম' নৃত্যানুষ্ঠান... সহচরী
#Sohochori_Shorts 2021...বৃষ্টি_তোমাকে_দিলাম নৃত্যানুষ্ঠান (সহচরী, অণুশক্তিনগর, মুম্বাই)।
একটু বৃষ্টিময় হলে ক্ষতি কি! ঝমঝমিয়ে বৃষ্টি কদিন, তাতে কবিতার আমেজ মেখে অনুভবে এক একটি শব্দের অপেক্ষায়। বৃষ্টি আসলে মনকে ভেজায়, পরিপূর্ণ করে। মেঘ আসে বটে জমা হতে, কিন্তু সেও ভেজে দু'চোখের উচ্ছ্বাসে।
'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' নৃত্যানুষ্ঠান... সহচরী
'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' নৃত্যানুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে তাঁর জন্মজয়ন্তীতে সহচরীর শ্রদ্ধার্ঘ্য 2021এ। রবীন্দ্রজয়ন্তী শুধুমাত্র উৎসব নয়, এ আমাদের প্রাণের পূজা। বর্তমান মহামারী পরিস্থিতিতে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভালো থাকার চেষ্টা। আশা রাখি শীঘ্রই ফিরে আসবে পুরোনো দিনের ছন্দ... উচ্ছ্বাস।
'Vandana' নৃত্যানুষ্ঠান... সহচরী
Click below link to watch👇
Deonar Bongiyo porishod এর শারদীয়ায় 2017 তে সহচরীর নিবেদন 'Vandana'...এই বছরটি মনে রাখার মতো। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই 'সহচরী' তৈরি হয়েছিল।
'Durga My Soul' নৃত্যানুষ্ঠান... সহচরী
Belapur Bengali Association কে অনেক ধন্যবাদ। ওনাদের আমন্ত্রণে 2018 এর শারদীয়ায় সহচরীর উপস্থাপনা ছিল 'Durga My Soul'
ইচ্ছে ডানায় স্বপ্ন রাখি নৃত্যানুষ্ঠান... সহচরী
সহচরী'....নামটা বোঝায় সম্পর্কের গভীরতা। অল্প কিছু বছরেই এই গ্রুপ অনেকের প্রিয় হয়েছে। এই বন্ধন অটুট থাকুক। ২০১৯ সাল, তখনও জানি না আগামী বছর কি দুর্যোগ নিয়ে আসছে! সেবার এই গ্রুপের নিবেদন ছিল....'ইচ্ছে ডানায় স্বপ্ন রাখি'। Deonar Bongiya Parishad (Anushaktinagar, Mumbai) এবং Belapur Bengali Cultural Association (Mumbai) কে অনেক ধন্যবাদ আমাদের স্টেজ শো এর সুযোগ দেওয়ার জন্য।
'ইচ্ছে ডানায় স্বপ্ন রাখি'...প্রায় চল্লিশ মিনিটের এই নাচের অনুষ্ঠানটির বিষয় ছিল - যখন মেঘের স্পর্শ মাখা বৃষ্টির গন্ধ মনকে শৈশবের আকুলতায় ভাসিয়ে নিতে চায় তখন আনমনা মন জটিলতার শৃঙ্খলা ভেঙে উন্মুক্ত ভালোলাগাগুলো চাহিদার পরশ মাখায়। কখনও হয়তো প্রেমিক হতে চায় নিজের মন নিজেকে খুঁজে পেতে চায় স্বতঃস্ফূর্ততায়। তখন অবমাননা তুচ্ছ...তাচ্ছিল্য তাকে ব্যতিক্রমী করে তোলে। রূপ সাজ-সজ্জা দাবি জানায় আত্মমর্যাদার...ফিরে পেতে চায় সুবর্ণ আলোকবৃত্তের পরিধি যা তার নিজের, যা তার পরিচিতি। মন আসলে তো জীবনেরই পরছায়া।
প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার
একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...
-
আমি সিন্ধু ঘোষ, একজন ছাপোষা কেরানি। বাড়িতে বউ, এক মেয়ে আর আমার বৃদ্ধা মা। সবসময়ে একটা নিঝুম ভাব আমার গৃহস্থালীতে। দূরে খুব একটা বেড়াত...
-
গানগুলো আগের থেকে একটু বেসুরো। নোংরায় হাত দিয়ে ফেলেছি যে... তুমি তো এখন আর হাত ধুঁয়ে দাও না! তোমার আঁচলে চোখের কালি ঠিক করে দাও না! আ...