Monday, January 4, 2021

স্মরণে.......নীলাঞ্জনা সরকার



 কি হলো! কাল রাত থেকে খুব মন খারাপ?

তোমার আমার সকলের, কিন্তু কেন?
কাল যা হয়েছে তাতো রোজ হয়
রোজ রক্ত ঝরবে জেনেও প্রস্তুত সৈনিক
ঘুমন্ত উড়ি যেকোনো মুহূর্তে ঘটবে জানে তাঁরা
কিন্তু তুমি, আমি, আমরা প্রস্তুত নই
খালি ইতিহাসের পাতায় রাখা থাকে স্মৃতি
খালি একদিন মোমবাতি জ্বালি
শৈশব কে শেখাই ওই দেখো.....
ওরা আমাদের দেশের গর্ব-
কিন্তু ওমন মা হতে পারি কই?
পুলওয়ামা রক্ত গোলাপে ভাসলো
ঘরের ফুলদানিতে কালকের প্রেমের লাল গোলাপ
ছুঁড়তে মন মানে না, কষ্ট হয় প্রেমিকের জন্য।
আর ওরা... কার প্রেমিক ছিল কাল!
কেউ হয়তো ওদের জন্য তুলে রেখেছিল
সযত্নে, স্নেহে, চুম্বনে, স্কুলের খাতার পাতায়
লাল ফুল, হলুদ ফুল আরো কত কি-
কিছুই দিতে পারলো না সাদা ফুল ছাড়া!
ভেবেছো কি,
সাদা চাদরে মোড়া পুরো শরীরটাও পাবেনা ওরা
আমাদের চোখ কাঁদে, মন বোধহয় কাঁদে না
আমরা প্রতিবাদ করি, 
প্রতিরোধ করি না আবেগগুলো
আজ যা ছবি, যা খবর
কাল তা জলছবি আমাদের কাছে
রক্ত তুলি ধুঁয়ে প্রসাধন করি আমরা।
কি হলো! খুব মন খারাপ ?
আমাদের বাসর, আসর, সব ওই.. ওদের-
চোখের রক্ত জলকণায়।
কালো গোলাপ কিনেছো কখনো ?
প্রস্তুত থেকো বিছাতে হবে
মনুষ্যত্বের স্মরণ সভায় ।।।।




4 comments:

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...