ও দুগ্গা কোথায় গেলি মা!
এদিকে আয়, বাবা মাঠ থেকে ফিরেছে... এই মুড়ি বাতাসা দিয়ে আয়। চোদ্দ বছরের দুগ্গা ধীর পায়ে বাবার কাছে যায়... বাটিখানা তার হাতে দিয়ে আবার ধুলোর উঠোনে বই খাতা নিয়ে বসে। পরণে খাদি শাড়ি, তেল চপচপে মাথায় একটা কালো ফিতের লম্বা বিনুনি। ঢাকের আওয়াজ কানে আসে তার, সামনের রাস্তায় অনেক বাচ্চার শোরগোল। কাল থেকে পুজো যে, সবাই কি সুন্দর সেজেছে! কিন্তু দুগ্গা এখন আর দুই ভ্রুর মাঝে টিপ দেয় না, কাজলে চোখ সাজায় না তার.... একদিন বুনো অন্ধকারে এই মাটির দুগ্গা একটু একটু করে গুঁড়িয়েছিল তারপর থেকে কপালের ত্রিনয়ন বন্ধ রেখেছে সে। খুলবে সেদিন... যেদিন কলমে বিদ্ধ হবে অন্ধ সামাজিকতা।।

No comments:
Post a Comment