Friday, July 9, 2021

মনকেমনেরা...নীলাঞ্জনা সরকার

 



সব রাতে শান্তি আসে না।

তাই একটা গলিপথ চাই.... একাকী বসবো।

যেদিন আকাশে চাঁদ থাকবে না, স্বপ্নটা হবে বিশৃংখল!

সেদিন নির্বিকার বসে.... 

অচেনা অদেখা তোর সবটা জড়িয়ে ধরবো।

তারাদের ইশারায় বুকের মধ্যে অন্ধকার সরে যাবে, 

আমি অভিজ্ঞতার কল্পনায় আকাশকে ভালোবাসবো।             
              
              ভয় পাস না.. আমি থাকি কিংবা না থাকি....

              দিয়ে যাব একটা চাবি।

              তুই ভোরের নরম রোদে দরজা খুলে,

              আত্মবিশ্লেষণ করিস আর আমি....

               নিজেকে খুঁজবো দ্বীপান্তরে।

               আকাঙ্ক্ষার আর মৌনতার হাত বাড়িয়ে

               নির্জন কোন অন্ধ গলির আনাচে-কানাচে  

               জীবন সংগ্রামের বেনামী পথে।

আসলে কিছু ক্ষেত্রে ফেলে আসলে কষ্ট হয় না

তাতে ব্যাখ্যারা থাকে নিজের মত,

কৈফিয়ৎ থেকে বহুদূর....

তাই এখন অনেক শান্ত আমি। 

বুকের ভিতর ঝড়টাও,  আমি আছি আমার মত  

বৃষ্টিময় অহেতুক মেঘেদের থেকে লুকিয়ে....

তবুও ভালোবাসলে ঘুম আসে না।।


1 comment:

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...