Friday, January 22, 2021

প্রেমে পড়া বারণ.... নীলাঞ্জনা সরকার

 


রোজ অপ্সরা সাজে ললিতা, ইচ্ছে না হলেও রজনীগন্ধার আঘ্রাণে নিজেকে ভোলায়। বাবু না এলে পেট চলবে না যে! যেদিন একটু সময় পায় ঘরের সামনের বারান্দায় এসে দাঁড়ায়...চাঁদ দেখে আর নিজেকে বোঝায়, শুধু সেই কলঙ্কিত নয়। এমন রাতে প্রায়ই সে দেখতে পায় মাস্টারবাবুকে। এই এলাকায় অনেক ছোট শিশু আছে যাদের তিনি পড়াতে আসেন। মাস্টারবাবু সমাজসেবা করেন, এখানকার বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের চেষ্টায় নিমগ্ন তিনি। ললিতা দেখে আর ভাবে কত পুরুষের মন জোগালেও মনের মানুষ পেল না সে নিজে। মাস্টারবাবুর সাথে চোখাচোখি হয়েছে অনেকবার। তার ব্যক্তিত্ব দেখে সত্যিই ভালোবাসতে মন করে ললিতার। খুব ইচ্ছে করে ওই চওড়া বুকে মুখ লুকিয়ে কাঁদতে....সব দুঃখ ভুলতে। কিন্তু তবু নিজেকে আঁড়াল করে ললিতা কারণ তার যে প্রেমে পড়া বারণ! শুধু ওই এক চিলতে বারান্দা সাক্ষী থাকে তাদের বিনিময়ের মুহূর্তগুলোর।

4 comments:

  1. মাঝে মাঝে সব বারণ,সব বাধা পেরিয়ে সমাজকে ভয় না পেয়ে ভালোবাসাকে আগলে রাখতে হয়,সংক্ষেপে বলেছেন কিন্তু খুব সুন্দর লেখেন আপনি।

    ReplyDelete
  2. ভালোবাসাকে আগলে রাখা নিজের মনেই, অপূর্ব লাগলো।

    ReplyDelete

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...