গোলাপ - সম্পর্কের বিভিন্ন স্তরে এই ফুলের ভূমিকা অনস্বীকার্য। তার কিছু নমুনা আমার তিনটি অণুকবিতায়...
আবেগে
***********
আমার হাতের মুঠোয় এক ঝাঁক আলো
আমি হাঁটছি শুধু হাঁটছি অনেক আলোকবর্ষ ধরে
নিচে শুধু প্লাবন, আবেগগুলো ভেসে গেল যে!
মুঠোটা ব্যস্ত ছিল তাই আগলে রাখতে পারিনি
মনে হয় আমার জিভটা যদি সম্মোহিত হত-
তাহলে হয়তো আমি আজ ওই গোলাপ ফুলটা হতাম।
নিজে ঝরে যাবো জেনেও নিজেকে পুতুল বানাতাম..
সবার কথাগুলোই বেশ বুলি হত,
ওই পোষা তোতার মত কিন্তু হলো না.. আমি যে হাঁটছি।।
স্মৃতিতে
*********
ভুল যা কিছু তা ভুলে যাওয়াই ভালো
তবে সময়ের সাথে মন যখন বৃষ্টিতে রোদ চায়..
চায় মেঘবালিকার বন্ধুত্ব আর সমুদ্রের গভীরতায় অদৃশ্য লুকোচুরি
তখন মনে হয়, থাক না স্মৃতিতে ভুলগুলো!
কবেকার সেই শুকিয়ে যাওয়া গোলাপ
আর ডায়েরির আনাচে কানাচে সৌরভিত প্রেমের কবিতার সাথে।।
অনুরাগে
*********
এখন বিনিদ্র রজনী শেষ।
তোমার কোলে মাথা রেখে গরল আমার ঠোঁটেই
পাছে বিষচুম্বন দি তোমায়!
জ্ঞান হারাও তুমি!
তখন আমার শত শত না বলা কথা...
তোমার আনা খোঁপার লাল গোলাপ
সব মিছে হয়ে যাবে যে!
তার চেয়ে তোমাতে আমি মিশে যাই..
অমৃতের উপলব্ধি অন্যতম হয়ে থাক।।

খুব ভালো লাগলো
ReplyDeleteNice
ReplyDeleteKhub khub sundor...
ReplyDelete